রবিবার, ১০ মে ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন

নিজ উদ্যোগে নির্বাচনের সার্বক্ষণিক খোঁজ-খবর রাখবে যুক্তরাষ্ট্র: ইসি সচিব

নিজ উদ্যোগে নির্বাচনের সার্বক্ষণিক খোঁজ-খবর রাখবে যুক্তরাষ্ট্র: ইসি সচিব

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সরাসরি পর্যবেক্ষণে যুক্তরাষ্ট্র কোনো আনুষ্ঠানিক দল না পাঠালেও অনানুষ্ঠানিকভাবে পুরো পরিস্থিতির ওপর নজর রাখবে। বুধবার (২৮ জানুয়ারি) সকালে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের নেতৃত্বাধীন প্রতিনিধি দলের বৈঠক শেষে ইসি সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান।

সচিব জানান, যুক্তরাষ্ট্র থেকে একটি স্বাধীন প্রতিনিধি দল আসবে। পাশাপাশি মার্কিন দূতাবাসের কর্মকর্তারা নিজস্ব উদ্যোগে ঢাকা, সিলেট, চট্টগ্রাম ও খুলনায় ভোটের পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন। ইসি তাদের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে।

বৈঠকে মার্কিন প্রতিনিধিরা নির্বাচনের সার্বিক ব্যবস্থাপনা, বিশেষ করে পোস্টাল ব্যালট নিয়ে আগ্রহ দেখান। নির্বাচন কমিশনের প্রস্তুতি দেখে তারা সন্তোষ প্রকাশ করেছেন এবং একে ‘কষ্টসাধ্য কাজ’ হিসেবে অভিহিত করে সাধুবাদ জানিয়েছেন। এছাড়া আচরণবিধি লঙ্ঘন রোধে ইসির ‘কমপ্লেইন ম্যানেজমেন্ট সেল’ ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের তৎপরতা সম্পর্কেও তাদের অবহিত করা হয়। নির্বাচনে সারাদেশে প্রায় সাড়ে ৯ লাখ নিরাপত্তা সদস্য মোতায়েনের বিশাল প্রস্তুতির কথা শুনে মার্কিন রাষ্ট্রদূত একটি সফল নির্বাচনের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com