সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন

শিরোনাম :
পেশা নিয়ে অপপ্রচার, আওয়ামী কর্মীদের উদ্দেশ্যে তাসনিম জারার বার্তা মারা গেছেন মেসির বাবা! এসএসসি পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল: এক নজরে ফল জানার সহজ নিয়ম রিজভী আহমেদের বিয়ের দাবি ‘ভিত্তিহীন ও স্বপ্নের বাসর’: কড়া জবাব চিত্রনায়িকা শাবনূরের ঢাকার বাইরে উন্নত চিকিৎসায় চীনের সহায়তায় ২০ হাসপাতাল হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে মানতে হবে ইরানের শর্ত মহেশখালী-হাটহাজারীর পথে প্রধানমন্ত্রী হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমদকে গুম করা হয়েছিল: তদন্ত সংস্থা আত্মত্যাগের যথাযথ মূল্যায়নের অঙ্গীকার: ১০ স্বজনকে প্রধানমন্ত্রীর চাকরির নিয়োগপত্র প্রদান ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান
রাজধানীর উত্তরায় কাঁচাবাজারে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

রাজধানীর উত্তরায় কাঁচাবাজারে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

রাজধানীর উত্তরায় ১১ নম্বর সেক্টরে অবস্থিত একটি কাঁচাবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে বর্তমানে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করছে।

বুধবার (২৮ জানুয়ারি) সন্ধ্যা ৫টা ৩৮ মিনিটে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস। খবর পাওয়ার পরপরই প্রথমে তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। আগুনের তীব্রতা বিবেচনায় পরবর্তীতে আরও দুটি ইউনিট তাদের সাথে যোগ দেয়।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কাঁচাবাজারে লাগা আগুন নিয়ন্ত্রণে কর্মীরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ এবং কোনো হতাহতের খবর এখনো জানা যায়নি।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com