শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন

আজ উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন তারেক রহমান

আজ উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন তারেক রহমান

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাজশাহী ও নওগাঁয় আয়োজিত নির্বাচনি সমাবেশে ভাষণ দেবেন তিনি। দীর্ঘ ২২ বছর পর প্রিয় নেতাকে সরাসরি সামনে থেকে দেখতে এবং তার দিকনির্দেশনা শুনতে নেতাকর্মীদের মাঝে বইছে উৎসবের আমেজ।

রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে এই বিশাল জনসভার প্রস্তুতি প্রায় সম্পন্ন। সফরের মূল আকর্ষণ হিসেবে তারেক রহমান রাজশাহীর সমাবেশ থেকে তিনটি জেলার মোট ১৩ জন বিএনপি প্রার্থীকে সাধারণ মানুষের সঙ্গে পরিচয় করিয়ে দেবেন। সমাবেশ শেষে নওগাঁ হয়ে সড়কপথে বগুড়া যাওয়ার সময় কয়েকটি পথসভাতেও অংশ নেবেন তিনি। রাতটি তিনি নিজ জেলা বগুড়ায় কাটাবেন।

দলীয় সূত্র জানায়, সাম্প্রতিক সময়ে দলের নেতৃত্বে সক্রিয় হওয়ার পর রাজশাহীতে এটি তার অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক কর্মসূচি। প্রিয় নেতাকে বরণ করতে এরই মধ্যে তোরণ, ব্যানার ও ফেস্টুনে ছেয়ে গেছে উত্তরবঙ্গের রাজপথ। গতকাল সমাবেশস্থল পরিদর্শন শেষে স্থানীয় নেতারা এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, এই সফরকে ঘিরে সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক উদ্দীপনা তৈরি হয়েছে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.

© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com