শনিবার, ২০ Jun ২০২৬, ০৪:০২ অপরাহ্ন

শিরোনাম :
বাংলাদেশে এসে কেন কেঁদেছিলেন শাকিরা যুক্তরাষ্ট্র না থাকলে ইসরাইল চূর্ণবিচূর্ণ হয়ে যেত: ডোনাল্ড ট্রাম্প সরকারি চাকরিজীবীদের জন্য একাধিক সুখবর কাতারের উপহার দেওয়া ‘উড়ন্ত প্রাসাদ’ উন্মোচন করলেন ট্রাম্প জেনে নিন আজকের খেলার টিভি গাইড খুলনায় ১১ দলীয় ঐক্যের বিভাগীয় মহাসমাবেশ আজ, প্রধান অতিথি ডা. শফিকুর রহমান টানা দুই দফায় কমলো স্বর্ণের দাম, নতুন মূল্য কার্যকর ব্রাজিলের হাফটাইমে গোল সংখ্যা একটা দলের সারাজীবনের বিশ্বকাপ ট্রফির সমান! মেসিকে টপকে ফিফা পাওয়ার র‍্যাংকিংয়ের শীর্ষে ইরানের রামিন রেজায়িয়ান! ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে: শিক্ষামন্ত্রী
ইতিহাসের সর্বোচ্চ দামে সোনা, সাধারণ মানুষের নাগালের বাইরে স্বর্ণের ভরি!

ইতিহাসের সর্বোচ্চ দামে সোনা, সাধারণ মানুষের নাগালের বাইরে স্বর্ণের ভরি!

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

দেশের ইতিহাসে সব রেকর্ড ভেঙে সোনার দামে বড় লাফ দেখা দিয়েছে। আন্তর্জাতিক বাজারে অস্থিরতার জেরে একদিনের ব্যবধানে দেশের বাজারে প্রতি ভরি সোনার দাম বেড়েছে ১৬ হাজার ২১৩ টাকা। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল ১০টা ১৫ মিনিট থেকে নতুন এই দাম কার্যকর করার ঘোষণা দিয়েছে।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি (পিওর গোল্ড) সোনার দাম বৃদ্ধি পাওয়ায় এই সমন্বয় করা হয়েছে। আন্তর্জাতিক বাজারে বর্তমানে প্রতি আউন্স সোনার দাম ৫ হাজার ২৪০ ডলার ছাড়িয়ে গেছে।

নতুন দাম অনুযায়ী:

২২ ক্যারেট: ২,৮৬,০০১ টাকা (ভরি)

২১ ক্যারেট: ২,৭২,৯৯৬ টাকা (ভরি)

১৮ ক্যারেট: ২,৩৩,৯৮০ টাকা (ভরি)

সনাতন পদ্ধতি: ১,৯৩,০৩৯ টাকা (ভরি)

সোনার পাশাপাশি রুপার দামও বাড়ানো হয়েছে। ২২ ক্যারেট প্রতি ভরি রুপার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৮,৫৭৩ টাকা।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com