শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
আগামীকাল শুক্রবার (৩০ জানুয়ারি) নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হতে যাচ্ছে ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা। সম্প্রতি চারজন প্রার্থী পরীক্ষা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট আবেদন করলেও পিএসসি স্পষ্ট জানিয়ে দিয়েছে, পরীক্ষা পেছানোর কোনো সম্ভাবনা নেই।
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) সূত্রে জানা গেছে, রিট আবেদনের কারণে পূর্বনির্ধারিত সূচিতে কোনো পরিবর্তন আসবে না। পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান নিশ্চিত করেছেন যে, পরীক্ষা যথাসময়ে অনুষ্ঠানের জন্য কেন্দ্রগুলোতে সব ধরনের প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
উল্লেখ্য, আগামীকাল সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকা, চট্টগ্রাম, রাজশাহীসহ আটটি বিভাগীয় শহরে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার প্রায় ২ লাখ ৯০ হাজারের বেশি পরীক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। গত ২৬ নভেম্বর বিজ্ঞপ্তি প্রকাশের পর ৪ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত আবেদন প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল।