শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
নেত্রকোণা জেলার পাঁচটি সংসদীয় আসনেই বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। ঘোষিত ফলাফলে দেখা গেছে, ৪টি আসনে বিএনপি এবং ১টি আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী বিজয়ী হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাতে জেলা প্রশাসকের কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা মো. সাইফুর রহমান এ ফলাফল ঘোষণা করেন।
একনজরে ৫ আসনের ফলাফল:
নেত্রকোণা-১ (কলমাকান্দা-দুর্গাপুর): বিএনপি প্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল ১,৫৮,৩৪৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত মজলিসের গোলাম রব্বানী (রিকশা) পেয়েছেন ৮৭,৪৮৮ ভোট।
নেত্রকোণা-২ (সদর-বারহাট্টা): জেলা বিএনপি সভাপতি ডা. মো. আনোয়ারুল হক ১,৭১,৩৯৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার বিপরীতে জাতীয় নাগরিক পার্টির ফাহিম রহমান খান পাঠান (শাপলা কলি) পেয়েছেন ৬৭,৩৬৭ ভোট।
নেত্রকোণা-৩ (আটপাড়া-কেন্দুয়া): বিএনপি প্রার্থী ড. রফিকুল ইসলাম হিলালী ১,১৮,৪৬৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী দেলোয়ার হোসেন ভূঁইয়া দুলাল (ঘোড়া) পেয়েছেন ৬৮,৯৬১ ভোট।
নেত্রকোণা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী): সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ১,৬০,৮০১ ভোট পেয়ে বিশাল ব্যবধানে জয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের আল হেলাল তালুকদার (দাঁড়িপাল্লা) পেয়েছেন ৩৯,৮৪০ ভোট।
নেত্রকোণা-৫ (পূর্বধলা): এই আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মাছুম মোস্তফা ৮২,১৭৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির আবু তাহের তালুকদার পেয়েছেন ৭৯,৪১২ ভোট।
উল্লেখ্য, জেলায় গণভোটেও বিপুল সংখ্যক ভোট পড়েছে, যেখানে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৫,৯৯,৭৬৬টি।