শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন

শিরোনাম :
সাকিব, মুশফিকুর ও তামিমকে নিয়ে মিরাজের খোলামেলা কথা নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকারের সময় জানাল বিএনপি জনদুর্ভোগের কথা চিন্তা করে এখনো জ্বালানির দাম বাড়ানো হয়নি ‘যুক্তরাষ্ট্র পুনরায় ইরানে যুদ্ধ অভিযান শুরু করতে প্রস্তুত’ লেবাননের প্রেসিডেন্টের সঙ্গে ‘আজ কথা বলবেন’ নেতানিয়াহু মত-পথের পার্থক্য থাকতে পারে, তর্ক-বিতর্ক যেন শত্রুতায় রূপ না নেয় ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার প্রদান মধ্যপ্রাচ্যে ঈদুল আজহার তারিখ ঘোষণা, বাংলাদেশে কবে? রাত ২টা পর্যন্ত দাঁড়িয়ে থেকেও তেল পাইনি, সংসদে জামায়াত এমপি বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
বিএনপি সরকারের শপথ অনুষ্ঠানে আসার সম্ভাবনা নেই মোদির

বিএনপি সরকারের শপথ অনুষ্ঠানে আসার সম্ভাবনা নেই মোদির

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ী বিএনপি আগামী ১৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার) নতুন সরকার গঠন করতে যাচ্ছে। জমকালো এই শপথ অনুষ্ঠানে আঞ্চলিক বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণ জানানো হলেও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিত থাকার সম্ভাবনা নেই।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস-এর প্রতিবেদন অনুযায়ী, একই দিনে (১৭ ফেব্রুয়ারি) ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর ভারত সফরের কথা রয়েছে। মুম্বাইয়ে ম্যাক্রোঁর সঙ্গে মোদির পূর্বনির্ধারিত বৈঠক এবং ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত এআই ইমপেক্ট সম্মেলনে ব্যস্ততার কারণে তিনি ঢাকায় আসতে পারছেন না।

তবে বাংলাদেশের এই গুরুত্বপূর্ণ ক্ষণে ভারতের পক্ষ থেকে উচ্চপদস্থ প্রতিনিধি পাঠানোর প্রস্তুতি চলছে। সেক্ষেত্রে দেশটির ভাইস-প্রেসিডেন্ট অথবা পররাষ্ট্রমন্ত্রী শপথ অনুষ্ঠানে যোগ দিতে পারেন।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপির বিজয়ের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিএনপি নেতা তারেক রহমানকে টেলিফোনে অভিনন্দন জানান। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় মোদি দুই দেশের ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধন অটুট রাখার এবং শান্তি ও সমৃদ্ধির পথে একযোগে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com