রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন

শিরোনাম :
সাকিব, মুশফিকুর ও তামিমকে নিয়ে মিরাজের খোলামেলা কথা নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকারের সময় জানাল বিএনপি জনদুর্ভোগের কথা চিন্তা করে এখনো জ্বালানির দাম বাড়ানো হয়নি ‘যুক্তরাষ্ট্র পুনরায় ইরানে যুদ্ধ অভিযান শুরু করতে প্রস্তুত’ লেবাননের প্রেসিডেন্টের সঙ্গে ‘আজ কথা বলবেন’ নেতানিয়াহু মত-পথের পার্থক্য থাকতে পারে, তর্ক-বিতর্ক যেন শত্রুতায় রূপ না নেয় ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার প্রদান মধ্যপ্রাচ্যে ঈদুল আজহার তারিখ ঘোষণা, বাংলাদেশে কবে? রাত ২টা পর্যন্ত দাঁড়িয়ে থেকেও তেল পাইনি, সংসদে জামায়াত এমপি বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
ভারত-পাকিস্তান মহারণ আজ

ভারত-পাকিস্তান মহারণ আজ

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

কলম্বো: টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসরে আজ রোববার মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। শ্রীলঙ্কার কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে এই হাইভোল্টেজ ম্যাচ। গ্রুপ ‘এ’-তে থাকা দুই দলই নিজেদের প্রথম দুই ম্যাচে জয় পেয়ে ৪ পয়েন্ট নিয়ে সুবিধাজনক অবস্থানে আছে। আজকের জয়ী দল সরাসরি নিশ্চিত করবে সুপার এইটের টিকিট।

রাজনৈতিক টানাপোড়েন শেষে পাকিস্তান সরকারের সবুজ সংকেত মেলায় বিশ্বজুড়ে কোটি কোটি ক্রিকেটপ্রেমীর চোখ এখন এই মহারণে। তবে বাগড়া দিতে পারে আবহাওয়া; কলম্বোর আকাশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৫০-৭০ শতাংশ।

পরিসংখ্যানের বিচারে ভারত এগিয়ে থাকলেও কন্ডিশনের সুবিধা নিতে মরিয়া পাকিস্তান। বাবর আজম সতীর্থদের শান্ত থেকে সেরাটা দেওয়ার পরামর্শ দিয়েছেন। অন্যদিকে, ভারতীয় স্পিনার বরুণ চক্রবর্তী জানিয়েছেন, যেকোনো চ্যালেঞ্জ নিতে তারা প্রস্তুত। টি-টোয়েন্টিতে দুই দলের ১৬ বারের দেখায় ভারত জিতেছে ১২ বার, আর পাকিস্তান ৩ বার। আজকের ম্যাচটি কেবল পয়েন্ট টেবিলের লড়াই নয়, বরং মর্যাদার এক মহাযুদ্ধ।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com