বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন

হরমুজ প্রণালি খুলে দেওয়ার ঘোষণা দিলেন ট্রাম্প

হরমুজ প্রণালি খুলে দেওয়ার ঘোষণা দিলেন ট্রাম্প

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

হরমুজ প্রণালি থেকে অবরোধ প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (১৫ এপ্রিল) চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ফোনালাপের পর নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।

ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালি স্থায়ীভাবে খুলে দেওয়ার পদক্ষেপ নেওয়ায় চীন অত্যন্ত খুশি। এর বিনিময়ে বেইজিং ইরানে আর কোনো অস্ত্র না পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে। ট্রাম্পের ভাষায়, “আমি এটা তাদের জন্য এবং বিশ্বের জন্য করছি। এই পরিস্থিতির পুনরাবৃত্তি আর কখনো হবে না।”

মার্কিন প্রেসিডেন্ট আরও জানান, আগামী মে মাসে চীন সফরের সময় প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তাঁর সাক্ষাৎ হবে। দুই দেশের বর্তমান সহযোগিতামূলক সম্পর্কের প্রশংসা করে ট্রাম্প বলেন, “আমরা বুদ্ধিমত্তার সঙ্গে খুব ভালোভাবে কাজ করছি। এটা কি লড়াইয়ের চেয়ে ভালো নয়?” তবে প্রয়োজনে যুক্তরাষ্ট্র সামরিক শক্তিতেও সবার চেয়ে এগিয়ে বলে তিনি সতর্কবার্তা দেন।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com