বুধবার, ১৩ মে ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন

শিরোনাম :
এআই প্রযুক্তিতে ট্রাফিক মনিটরিং, এক সপ্তাহে ৩’শ মামলা ঘোড়ার মাংসের অবৈধ বাণিজ্য নিষিদ্ধের দাবিতে হাইকোর্টে জয়ার রিট যানজটপ্রবণ এলাকায় বিজিবি মোতায়েনের সিদ্ধান্ত বাড়ছে সিগারেটের দাম, দাম দিয়ে নতুন প্রস্তাব দেশে হামের ভয়াবহ প্রাদুর্ভাব: ২৪ ঘণ্টায় ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত সহস্রাধিক বিদেশগামীদের জন্য সুখবর দিল বাংলাদেশ ব্যাংক প্রশাসনের কোনো পদই চিরস্থায়ী নয়: প্রধানমন্ত্রী ক্ষমতার মসনদে বিজয়: ভাইরাল ভাষণে কী বললেন এই তারকা পুলিশ ক্লিয়ারেন্স সেবা দ্রুত করার কাজ চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশকে জনগণের প্রকৃত বন্ধু হওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর; শৃঙ্খলা ভঙ্গে কঠোর হুঁশিয়ারি
২৪ ঘণ্টায় হামে মৃত্যু ৩, আক্রান্ত ১০৩২

২৪ ঘণ্টায় হামে মৃত্যু ৩, আক্রান্ত ১০৩২

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

দেশে হামের সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করছে। গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৩২ জন শিশুর মধ্যে সংক্রমণের সন্দেহ করা হচ্ছে। বুধবার (১৫ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই উদ্বেগজনক তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ১৫ মার্চ থেকে শুরু হওয়া বর্তমান প্রাদুর্ভাবে এ পর্যন্ত সারা দেশে মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ হাজার ১৬১ জনে। এর মধ্যে ২ হাজার ৯৭৩ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩ শিশুই ঢাকা বিভাগের। প্রাদুর্ভাব শুরুর পর থেকে এ পর্যন্ত মোট ১৯৮ শিশুর মৃত্যু হয়েছে।

বিভাগভিত্তিক তথ্যে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণ শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে (৫০৫ জন)। এরপর রয়েছে রাজশাহী (২৬১ জন) ও চট্টগ্রাম (১০০ জন)। এ ছাড়া বরিশাল, খুলনা, সিলেট ও ময়মনসিংহেও নতুন রোগী শনাক্ত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বাস্থ্যবিধি মেনে চলা ও শিশুদের দ্রুত টিকাদানের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com