বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন

সিন্ডিকেট থেকে কৃষকদের রক্ষা করার উদ্যোগ নিচ্ছে সরকার

সিন্ডিকেট থেকে কৃষকদের রক্ষা করার উদ্যোগ নিচ্ছে সরকার

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

কৃষকদের সিন্ডিকেটের হাত থেকে রক্ষা করতে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ। আজ বুধবার সংসদে নীলফামারী-১ আসনের সংসদ সদস্য মো. আব্দুস সাত্তারের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

কৃষিমন্ত্রী জানান, মৌসুমের শুরুতে সারের কৃত্রিম সংকট ও ব্যবসায়ীদের হয়রানি বন্ধে ‘সার ডিলার ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা-২০২৫’ কার্যকর করা হয়েছে। এই নতুন নীতিমালার ফলে ইউনিয়ন, পৌরসভা ও সিটি কর্পোরেশন পর্যায়ে ওয়ার্ডভিত্তিক খুচরা বিক্রয় কেন্দ্রের মাধ্যমে প্রান্তিক কৃষকদের দোরগোড়ায় সহজে সার পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে।

তিনি আরও উল্লেখ করেন, রবি মৌসুমসহ (অক্টোবর-মার্চ) অন্যান্য সময়ে ফসলের চাহিদা অনুযায়ী সারের বরাদ্দ নিশ্চিত করা হয়েছে। প্রতি মাসের ৩০ তারিখের মধ্যে পরবর্তী মাসের বরাদ্দ দেওয়া হয়। ডিলারদের সার উত্তোলন থেকে শুরু করে বিতরণ পর্যন্ত পুরো প্রক্রিয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং জেলা ও উপজেলা প্রশাসন নিবিড়ভাবে মনিটরিং করছে। এছাড়া, মৌসুম শুরুর দুই মাস আগেই বীজের চাহিদা নিরূপণ করে সরবরাহ নিশ্চিত করার পদক্ষেপ নিয়েছে সরকার।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com