শুক্রবার, ২৬ Jun ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন

শিরোনাম :
শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান অনলাইনে চলছে মাদক ব্যবসা, অর্থ পাচার রুখতে আসছে কঠোর ও আধুনিক আইন চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম, জেনে নিন আজকের রেট! ৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা! ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা নেইমারের প্রত্যাবর্তন ও ভিনিসিয়ুসের রেকর্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু নেইমারের প্রত্যাবর্তনে ব্রাজিলে স্বস্তি, সামনে ঐতিহাসিক রেকর্ড ১৬ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
এশিয়া জিরো এমিশন সম্মেলনে বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী

এশিয়া জিরো এমিশন সম্মেলনে বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

এশীয় অঞ্চলে কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনতে টেকসই জ্বালানি ও পরিবেশবান্ধব প্রযুক্তির ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৫ এপ্রিল) সংসদ সচিবালয়ের দপ্তর থেকে ভার্চুয়ালি ‘এশিয়া জিরো এমিশন কমিউনিটি (এজেক) প্লাস’ সম্মেলনে যুক্ত হয়ে তিনি এ আহ্বান জানান।

অনলাইন এই সম্মেলনে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচিসহ ভারত, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া ও দক্ষিণ কোরিয়ার সরকারপ্রধানরা অংশ নেন। এছাড়া এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এবং আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) প্রতিনিধিরাও অধিবেশনে উপস্থিত ছিলেন। সম্মেলনে প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির ওপর জোর দেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। সম্মেলনে অংশগ্রহণকারী দেশগুলো এশিয়ার জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com