রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (১২ আগস্ট) সকালে কুয়ালালামপুরের পুত্রজায়ায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।
সফরের দ্বিতীয় দিনে ড. ইউনূসকে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার প্রদান করেন আনোয়ার ইব্রাহিম। একান্ত বৈঠকের পর দুই দেশের মধ্যে বেশ কিছু সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। এই সফরে সব মিলিয়ে পাঁচটি সমঝোতা স্মারক এবং তিনটি নোট অব এক্সচেঞ্জ সই হওয়ার সম্ভাবনা রয়েছে, যা দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও শক্তিশালী করবে।
এর আগে সোমবার (১১ আগস্ট) সন্ধ্যায় তিন দিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া পৌঁছান প্রধান উপদেষ্টা। সফরকালে তিনি প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে একটি মতবিনিময় সভায় অংশ নেবেন। বুধবার (১৩ আগস্ট) তার দেশে ফেরার কথা রয়েছে।