বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন

শপথের পরই সংসদীয় দলের বৈঠক বিএনপির

শপথের পরই সংসদীয় দলের বৈঠক বিএনপির

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

ঢাকা: নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণের পর সংসদীয় দলের বৈঠক ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনে এই গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে।

দলীয় সূত্র মতে, শপথ পরবর্তী এই বৈঠকেই নির্ধারণ করা হবে বিএনপির সংসদ নেতা ও উপনেতা। সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে সংসদ নেতা নির্বাচনই হবে সরকার গঠনের আনুষ্ঠানিক প্রক্রিয়ার প্রধান ধাপ। এরপর নির্বাচিত সংসদ নেতা রাষ্ট্রপতির আমন্ত্রণ পাওয়ার পর আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন।

এদিকে নতুন মন্ত্রিসভার গঠন নিয়ে বিশেষ ইঙ্গিত দিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ। সোমবার রাজধানীর রাওয়া ক্লাবে এক আলোচনা সভা শেষে তিনি জানান, যারা দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিলেন এবং স্বচ্ছ ভাবমূর্তির অধিকারী, নতুন মন্ত্রিসভায় তাদেরই মূল্যায়নের সম্ভাবনা বেশি।

অন্যদিকে, নবনিযুক্ত মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি জানিয়েছেন, মঙ্গলবার দিনভর কয়েক ধাপে শপথ অনুষ্ঠান চলবে। সকালে সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদের শপথের পর বিকেলেই অনুষ্ঠিত হবে নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com