শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন

শিরোনাম :
শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান অনলাইনে চলছে মাদক ব্যবসা, অর্থ পাচার রুখতে আসছে কঠোর ও আধুনিক আইন চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম, জেনে নিন আজকের রেট! ৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা! ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা নেইমারের প্রত্যাবর্তন ও ভিনিসিয়ুসের রেকর্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু নেইমারের প্রত্যাবর্তনে ব্রাজিলে স্বস্তি, সামনে ঐতিহাসিক রেকর্ড ১৬ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
শপথ নিলেন বিএনপির এমপিরা, শুরু হচ্ছে নতুন সংসদের যাত্রা

শপথ নিলেন বিএনপির এমপিরা, শুরু হচ্ছে নতুন সংসদের যাত্রা

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টা ৩৮ মিনিটে জাতীয় সংসদ ভবনে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে এই আনুষ্ঠানিকতা শুরু হয়।

নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। পর্যায়ক্রমে শপথ গ্রহণের মাধ্যমে তারা আনুষ্ঠানিকভাবে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণ করছেন। এর মাধ্যমেই নতুন সংসদের পথচলা শুরু হতে যাচ্ছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, শপথগ্রহণ শেষে সংসদ নেতা নির্বাচন এবং নতুন সরকার গঠনের প্রক্রিয়া শুরু হবে। আজই পর্যায়ক্রমে নতুন সরকার ও মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com