মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
ত্রয়োদশ জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতার দায়িত্ব পাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণ শেষে অনুষ্ঠিত সংসদীয় দলের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
একই সভায় বিরোধীদলীয় উপনেতা হিসেবে কুমিল্লা-১১ আসনের সংসদ সদস্য ও জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরকে নির্বাচিত করা হয়েছে। এছাড়া বিরোধীদলীয় চিফ হুইপ মনোনীত হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
এর আগে দুপুর ১২টার দিকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের কাছে শপথ নেন জামায়াত ও তাদের জোটভুক্ত দলগুলোর নবনির্বাচিত সংসদ সদস্যরা।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি ২১২টি আসনে জয় পেয়ে একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। অন্যদিকে, জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোট ৭৭টি আসনে জয়ী হয়ে সংসদে প্রধান বিরোধী শক্তির জায়গা করে নেয়।