শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন

শিরোনাম :
শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান অনলাইনে চলছে মাদক ব্যবসা, অর্থ পাচার রুখতে আসছে কঠোর ও আধুনিক আইন চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম, জেনে নিন আজকের রেট! ৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা! ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা নেইমারের প্রত্যাবর্তন ও ভিনিসিয়ুসের রেকর্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু নেইমারের প্রত্যাবর্তনে ব্রাজিলে স্বস্তি, সামনে ঐতিহাসিক রেকর্ড ১৬ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
বিগ ব্যাশ লিগে বর্ষসেরা ক্রিকেটারের স্বীকৃতি পেলেন রিশাদ

বিগ ব্যাশ লিগে বর্ষসেরা ক্রিকেটারের স্বীকৃতি পেলেন রিশাদ

বিগ ব্যাশ লিগে বর্ষসেরা ক্রিকেটারের স্বীকৃতি পেলেন রিশাদ

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

অস্ট্রেলিয়ার মর্যাদাপূর্ণ ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ বিগ ব্যাশে (বিবিএল) ইতিহাস গড়লেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন। দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ ২০২৫-২৬ মৌসুমের জন্য ‘বিবিএল বর্ষসেরা খেলোয়াড়ের’ পুরস্কার জিতে নিয়েছেন তিনি।

বুধবার (১ এপ্রিল) এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে ক্রিকেট তাসমানিয়া তাদের বার্ষিক পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করে। হোবার্ট হারিকেন্স তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে রিশাদের এই অনন্য অর্জনের খবরটি নিশ্চিত করেছে।

পুরস্কারের দৌড়ে রিশাদের প্রতিদ্বন্দ্বী ছিলেন দলের তারকা অলরাউন্ডার নিখিল চৌধুরী, ক্রিস জর্ডান এবং অধিনায়ক নাথান এলিসের মতো ক্রিকেটাররা। সবাইকে ছাপিয়ে সেরার মুকুট পরলেন এই টাইগার লেগি।

সদ্য সমাপ্ত বিগ ব্যাশ মৌসুমে বল হাতে রীতিমতো আগুন ঝরিয়েছেন রিশাদ। মাত্র ৭.৮২ ইকোনমিতে শিকার করেছেন ১৫টি উইকেট। প্রতি উইকেটের জন্য তার গড় খরচ ছিল ২০.৮৬ রান। আসরে তার সেরা বোলিং স্পেল ছিল ২৬ রানে ৩ উইকেট।

ব্যক্তিগতভাবে রিশাদ সফল হলেও তার দল হোবার্ট হারিকেন্সকে বিদায় নিতে হয়েছে কোয়ালিফায়ার থেকে। পয়েন্ট টেবিলের তিনে থেকে প্রথম পর্ব শেষ করার পর নকআউট ম্যাচে মেলবোর্ন স্টারসকে হারালেও, ফাইনালের লড়াইয়ে সিডনি সিক্সার্সের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয় দলটির। তবে আসরজুড়ে রিশাদের মিতব্যয়ী ও কার্যকরী বোলিং ক্রিকেট বিশ্বের নজর কেড়েছে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com