শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন

শিরোনাম :
শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান অনলাইনে চলছে মাদক ব্যবসা, অর্থ পাচার রুখতে আসছে কঠোর ও আধুনিক আইন চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম, জেনে নিন আজকের রেট! ৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা! ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা নেইমারের প্রত্যাবর্তন ও ভিনিসিয়ুসের রেকর্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু নেইমারের প্রত্যাবর্তনে ব্রাজিলে স্বস্তি, সামনে ঐতিহাসিক রেকর্ড ১৬ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল

বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল

বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

হরমুজ প্রণালিতে সৃষ্ট জটিলতায় জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে বিকল্প পথ বেছে নিয়েছে বাংলাদেশ। সৌদি আরব থেকে এক লাখ মেট্রিক টন অপরিশোধিত তেল (ক্রুড অয়েল) সরাসরি বিকল্প রুট ব্যবহার করে দেশে আনা হচ্ছে।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস জানিয়েছে, লোহিত সাগরের তীরবর্তী সৌদির ইয়ানবু কমার্শিয়াল পোর্ট থেকে এই তেলের চালানটি সরাসরি চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারিতে পৌঁছাবে। আগামী ২০ এপ্রিল তেলবাহী ট্যাংকারটি জাহাজীকরণের (লোড) কথা রয়েছে।

উল্লেখ্য, বর্তমানে এমটি নরডিক পলুকস নামে আরও এক লাখ মেট্রিক টন তেলের একটি জাহাজ হরমুজ প্রণালিতে আটকা পড়ে আছে। জাহাজটি সৌদি আরবের রাস তানুরা বন্দরে অবস্থান করলেও ইরানের বিশেষ ছাড়পত্র না পাওয়ায় বাংলাদেশে আসতে পারছে না। যদিও ইরান সম্প্রতি বাংলাদেশের ছয়টি জাহাজকে চলাচলের অনুমতি দিয়েছে, তবে এই তেলের জাহাজটি সেই তালিকায় নেই। 🛡️

বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) সূত্রে জানা গেছে, মে মাসের প্রথম সপ্তাহের মধ্যে দুই জাহাজ মিলিয়ে মোট দুই লাখ মেট্রিক টন অপরিশোধিত তেল চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। এসব তেল ইস্টার্ন রিফাইনারিতে পরিশোধনের পর বাজারজাত করা হবে। এতে দেশের চলমান জ্বালানি সংকট অনেকটাই লাঘব হবে বলে আশা করছে কর্তৃপক্ষ।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com