মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন

২৪ ঘণ্টায় হামের উপসর্গে মৃত্যু ৪, আক্রান্ত ৭৮৭

২৪ ঘণ্টায় হামের উপসর্গে মৃত্যু ৪, আক্রান্ত ৭৮৭

২৪ ঘণ্টায় হামের উপসর্গে মৃত্যু ৪, আক্রান্ত ৭৮৭

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে হামের সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় এই রোগে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছেন আরও ৭৮৭ জন, যাদের মধ্যে ৪৮৮ জনই ভর্তি হয়েছেন।

শনিবার (৪ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৪৭৬ জনে। এর মধ্যে ল্যাব পরীক্ষায় এখন পর্যন্ত ৮২৬ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হওয়া গেছে। আক্রান্তদের মধ্যে শিশুদের সংখ্যাই সবচেয়ে বেশি।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সংক্রমণ নিয়ন্ত্রণে শিশুদের দ্রুত টিকা নিশ্চিত করা এবং লক্ষণ দেখা দিলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com