সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন

শিরোনাম :
পেশা নিয়ে অপপ্রচার, আওয়ামী কর্মীদের উদ্দেশ্যে তাসনিম জারার বার্তা মারা গেছেন মেসির বাবা! এসএসসি পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল: এক নজরে ফল জানার সহজ নিয়ম রিজভী আহমেদের বিয়ের দাবি ‘ভিত্তিহীন ও স্বপ্নের বাসর’: কড়া জবাব চিত্রনায়িকা শাবনূরের ঢাকার বাইরে উন্নত চিকিৎসায় চীনের সহায়তায় ২০ হাসপাতাল হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে মানতে হবে ইরানের শর্ত মহেশখালী-হাটহাজারীর পথে প্রধানমন্ত্রী হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমদকে গুম করা হয়েছিল: তদন্ত সংস্থা আত্মত্যাগের যথাযথ মূল্যায়নের অঙ্গীকার: ১০ স্বজনকে প্রধানমন্ত্রীর চাকরির নিয়োগপত্র প্রদান ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান
তেল মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড: আইনমন্ত্রী

তেল মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড: আইনমন্ত্রী

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

জ্বালানি তেলের কৃত্রিম সংকট রোধে কঠোর অবস্থান নিয়েছে সরকার। প্রয়োজনে মজুতদার ও কালোবাজারিদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করার হুঁশিয়ারি দিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

শনিবার ঝিনাইদহের শৈলকুপায় এক খাল খনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী জানান, সরকার এ বিষয়ে এতদিন নমনীয় থাকলেও এখন থেকে প্রশাসনকে কঠোর হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

মন্ত্রী অভিযোগ করেন, এক শ্রেণির অসাধু ব্যক্তি অস্থিতিশীল পরিবেশ তৈরির লক্ষ্যে বারবার লাইন দিয়ে তেল সংগ্রহ করে ড্রাম বা বোতলে মজুত করছে। তিনি সাফ জানিয়ে দেন, “যদি বিএনপির কোনো নেতাকর্মী এর সাথে জড়িত থাকে, সবার আগে তাকে গ্রেপ্তার করতে হবে। কেউ তদবির করতে আসলেও তাকে সহযোগী হিসেবে গ্রেপ্তার করা হবে।”

অন্যদিকে, জুলাই সনদ নিয়ে ওঠা বিভ্রান্তি নিরসনে মন্ত্রী বলেন, গণভোটের সাথে জুলাই সনদের কোনো সম্পর্ক নেই। এটি একটি স্বতন্ত্র ও স্বকীয় বিষয় যা সংবিধান সংশোধনের মাধ্যমে বাস্তবায়ন করা হবে। যারা ভিন্ন কথা বলছেন, তারা জনগণকে বিভ্রান্ত করছেন বলেও তিনি মন্তব্য করেন।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com