রবিবার, ১০ মে ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন

ইরানের পেট্রোকেমিক্যাল কারখানায় ইসরায়েলের হামলা

ইরানের পেট্রোকেমিক্যাল কারখানায় ইসরায়েলের হামলা

ইরানের পেট্রোকেমিক্যাল কারখানায় ইসরায়েলের হামলা

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

ইরানের শিল্প অবকাঠামো লক্ষ্য করে বিমান হামলা জোরদার করেছে ইসরায়েল। সবশেষ দেশটির দক্ষিণ-পশ্চিম অঞ্চলের খুজেস্তান প্রদেশের গুরুত্বপূর্ণ পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স ও ব্যালিস্টিক মিসাইল তৈরির দুটি প্রধান স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েলি বিমান বাহিনী। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এই হামলার খবর নিশ্চিত করেছেন।

নেতানিয়াহু এক বিবৃতিতে দাবি করেন, তেহরানের অর্থ উপার্জনের প্রধান উৎসগুলো ধ্বংস করতেই এই অভিযান। এর আগে ইরানের ইস্পাত উৎপাদন ক্ষমতার ৭০ শতাংশ ধ্বংস করার দাবি করেছিল আইডিএফ। মূলত অস্ত্র তৈরির কাঁচামাল এবং যুদ্ধের অর্থ যোগান বন্ধ করাই ইসরায়েলের বর্তমান লক্ষ্য।

এদিকে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম মেহর নিউজ জানিয়েছে, হামলার পর সৃষ্ট আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। অন্যদিকে উত্তর-পশ্চিম ইরানের আরদাবিল প্রদেশে মার্কিন-ইসরায়েলি হামলায় ৩ জন নিহত এবং ৩ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

পরবর্তী ধাপে ইরানের মূল জ্বালানি অবকাঠামো ও বিদ্যুৎ বিতরণ নেটওয়ার্কে হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। সিএনএন ও আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সবুজ সংকেতের অপেক্ষায় রয়েছে নেতানিয়াহু প্রশাসন।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com