মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন

বাসায় লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার বিষয়ে বিএনপির বিবৃতি

বাসায় লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার বিষয়ে বিএনপির বিবৃতি

বাসায় লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার বিষয়ে বিএনপির বিবৃতি

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

বাসাবাড়িতে সন্ধ্যার পর লাইট ও ফ্যান ব্যবহারে বিধি-নিষেধ নিয়ে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নামে ছড়িয়ে পড়া একটি বক্তব্যকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে জানিয়েছে বিএনপি।

শনিবার (৫ এপ্রিল) রাতে বিএনপির সহ-দপ্তর সম্পাদক মো. মুনির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, একটি কুচক্রী মহল সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইউটিউবে রিজভীর নামে এই বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দিচ্ছে।

ভুল তথ্যটিতে দাবি করা হয়েছিল—বাসাবাড়িতে অপ্রয়োজনে লাইট-ফ্যান ব্যবহার করা যাবে না এবং ছাত্রদল-যুবদল কর্মীরা এটি তদারকি করবেন। বিএনপি জানিয়েছে, রিজভী এ ধরনের কোনো মন্তব্য করেননি এবং এই তথ্যটি সম্পূর্ণ মনগড়া ও উদ্দেশ্যপ্রণোদিত।

রুহুল কবির রিজভী এই ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হতে এবং দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com