শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন

শিরোনাম :
শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান অনলাইনে চলছে মাদক ব্যবসা, অর্থ পাচার রুখতে আসছে কঠোর ও আধুনিক আইন চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম, জেনে নিন আজকের রেট! ৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা! ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা নেইমারের প্রত্যাবর্তন ও ভিনিসিয়ুসের রেকর্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু নেইমারের প্রত্যাবর্তনে ব্রাজিলে স্বস্তি, সামনে ঐতিহাসিক রেকর্ড ১৬ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
এবার নববর্ষে হবে ‘বৈশাখী শোভাযাত্রা’: সংস্কৃতিমন্ত্রী

এবার নববর্ষে হবে ‘বৈশাখী শোভাযাত্রা’: সংস্কৃতিমন্ত্রী

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

বাংলা নববর্ষের শোভাযাত্রার নাম নিয়ে চলমান বিতর্কের অবসান ঘটিয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার। এখন থেকে পহেলা বৈশাখের শোভাযাত্রা ‘আনন্দ’ বা ‘মঙ্গল’ নয়, বরং বৈশাখী শোভাযাত্রা নামে অনুষ্ঠিত হবে। আজ রোববার সচিবালয়ে এক সভা শেষে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী এই ঘোষণা দেন।

মন্ত্রী জানান, নববর্ষ উদ্‌যাপন নিয়ে কোনো ধরনের বিভাজন এড়াতে এবং জাতীয় ঐক্য বজায় রাখতেই এই পরিবর্তন আনা হয়েছে। তিনি বলেন, বিতর্কের কোনো মানে হয় না। আমরা বৈচিত্র্যের মাধ্যমে ঐক্য চাই। তাই এখন থেকে প্রতি বছর এই নামেই শোভাযাত্রা হবে।

শোভাযাত্রার নাম পরিবর্তনে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি নিয়ে কোনো আইনি বা প্রযুক্তিগত সমস্যা হবে না বলেও নিশ্চিত করেছেন মন্ত্রী। আজ সচিবালয়ে বাংলা নববর্ষ এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বৈসাবি উৎসব উদ্‌যাপনের প্রস্তুতিমূলক সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com