শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
বাংলা নববর্ষের শোভাযাত্রার নাম নিয়ে চলমান বিতর্কের অবসান ঘটিয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার। এখন থেকে পহেলা বৈশাখের শোভাযাত্রা ‘আনন্দ’ বা ‘মঙ্গল’ নয়, বরং বৈশাখী শোভাযাত্রা নামে অনুষ্ঠিত হবে। আজ রোববার সচিবালয়ে এক সভা শেষে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী এই ঘোষণা দেন।
মন্ত্রী জানান, নববর্ষ উদ্যাপন নিয়ে কোনো ধরনের বিভাজন এড়াতে এবং জাতীয় ঐক্য বজায় রাখতেই এই পরিবর্তন আনা হয়েছে। তিনি বলেন, বিতর্কের কোনো মানে হয় না। আমরা বৈচিত্র্যের মাধ্যমে ঐক্য চাই। তাই এখন থেকে প্রতি বছর এই নামেই শোভাযাত্রা হবে।
শোভাযাত্রার নাম পরিবর্তনে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি নিয়ে কোনো আইনি বা প্রযুক্তিগত সমস্যা হবে না বলেও নিশ্চিত করেছেন মন্ত্রী। আজ সচিবালয়ে বাংলা নববর্ষ এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বৈসাবি উৎসব উদ্যাপনের প্রস্তুতিমূলক সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।