বুধবার, ২৪ Jun ২০২৬, ০১:০২ অপরাহ্ন

শিরোনাম :
১৬ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা রেকর্ড বল দখল করেও জয়বঞ্চিত ইংল্যান্ড, ঘানার ঐতিহাসিক ড্র বিপৎসীমার ওপরে তিস্তার পানি, ৪৪টি জলকপাট খুলে সতর্কবার্তা জারি মেসি-রোনালদোর প্রতি ভক্তদের অন্ধ ভালোবাসা: যা বলছে মনোবিজ্ঞান হাতীবান্ধায় মাছ ধরার সময় বজ্রপাতে কিশোরের মৃত্যু, বাবা গুরুতর আহত শুভ জন্মদিন ফুটবল জাদুকর লিওনেল মেসি বিশ্বজুড়ে ভক্তদের উন্মাদনা! ৯৮০ দিন পর ব্রাজিলের ১০ নম্বর জার্সিতে ফিরছেন নেইমার জামায়াত সমর্থিত ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ হাম উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু স্কটল্যান্ড এর বিপক্ষে খেলবেন কি নেইমার?
ফেইসবুক পেজ ফিরে পেলেন তাজু

ফেইসবুক পেজ ফিরে পেলেন তাজু

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

একদিন ‘উধাও’ থাকার পর অবশেষে ফিরে এসেছে কুড়িগ্রামের আলোচিত যুবক তাইজুল ইসলাম তাজুর ফেসবুক পেজ ‘তাজু ভাই ২.০’। সোমবার (৬ এপ্রিল) সকাল থেকে ১০ লাখ (১ মিলিয়ন) ফলোয়ারের এই পেজটি আবারও সচল দেখা যাচ্ছে।

গত ২৬ মার্চ ‘সরকারি রেটে জিলাপি বিক্রি’ শিরোনামে একটি ভিডিওর মাধ্যমে রাতারাতি ভাইরাল হন পেশায় রাজমিস্ত্রির সহকারী তাজু। এরপর থেকেই সাধারণ মানুষের নানা সমস্যা নিয়ে ভিডিও তৈরি করে আসছিলেন তিনি। তবে রবিবার হঠাৎ করেই তার পেজটি ফেসবুক থেকে অদৃশ্য হয়ে যাওয়ায় ভক্তদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। হ্যাকিং নাকি অন্য কোনো কারিগরি ত্রুটি—তা নিয়ে চলছিল নানা জল্পনা।

অবশেষে আজ সকালে পেজটি ফিরে পেয়ে একটি লাইভ ভিডিওতে তাজু বলেন, “আল্লাহর রহমতে আমার ফেসবুক পেজটি ফিরে পেয়েছি। সবাই আমার জন্য দোয়া করবেন।” তার এই প্রত্যাবর্তনে খুশি কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার স্থানীয় বাসিন্দা ও তার লাখো অনুসারী।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com