মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন

এবার শায়খ আহমাদুল্লাহর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া

এবার শায়খ আহমাদুল্লাহর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

মিজানুর রহমান আজহারীর পর এবার বিশিষ্ট ইসলামী ব্যক্তিত্ব শায়খ আহমাদুল্লাহর ভিসা বাতিল করেছে অস্ট্রেলিয়া সরকার। স্থানীয় সময় গত রবিবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্ত গ্রহণ করে। সিডনি বিমানবন্দর দিয়ে দেশত্যাগের প্রস্তুতি নেওয়ার সময় এই ঘোষণা আসে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অতীতে দেওয়া কিছু বক্তব্যে ইহুদিবিদ্বেষ ও উগ্রবাদের অভিযোগ তুলে তার ভিসা বাতিল করা হয়েছে। অস্ট্রেলিয়ার অভিবাসন বিষয়ক সহকারী মন্ত্রী ম্যাট থিসলেথওয়েট এই খবরের সত্যতা নিশ্চিত করে জানান, ঘৃণা ছড়ায় এমন কোনো বক্তব্যের প্রতি তাদের সরকার সহনশীল নয়। ডেইলি টেলিগ্রাফের এক প্রতিবেদনে বলা হয়, শায়খ আহমাদুল্লাহর পুরনো কিছু বক্তব্যকে কেন্দ্র করেই এই আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।

সম্প্রতি ‘লিগ্যাসি অব ফেইথ’ কর্মসূচিতে অংশ নিতে অস্ট্রেলিয়া সফরে গিয়েছিলেন তিনি। মেলবোর্ন, সিডনি ও ক্যানবেরাসহ বিভিন্ন শহরে তার পূর্বনির্ধারিত অনুষ্ঠানগুলো ছিল। তবে এই সিদ্ধান্তের ফলে সফর সংক্ষিপ্ত করেই তাকে অস্ট্রেলিয়া ত্যাগ করতে হচ্ছে। এর আগে একই অভিযোগে ড. মিজানুর রহমান আজহারীর ভিসাও বাতিল করেছিল অস্ট্রেলিয়া কর্তৃপক্ষ।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com