মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন

আওয়ামী লীগের রাজনীতি করা বিষয়ে যে বার্তা দিলেন সাকিব

আওয়ামী লীগের রাজনীতি করা বিষয়ে যে বার্তা দিলেন সাকিব

আওয়ামী লীগের রাজনীতি করা বিষয়ে যে বার্তা দিলেন সাকিব

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

আওয়ামী লীগ সরকারের পতনের পর বর্তমানে রাজনীতিতে নিষ্ক্রিয় থাকলেও আবারও রাজনীতিতে ফেরার ইঙ্গিত দিয়েছেন সাবেক সংসদ সদস্য ও তারকা ক্রিকেটার সাকিব আল হাসান। সম্প্রতি একটি জাতীয় দৈনিকের সঙ্গে আলাপকালে তিনি তাঁর ভবিষ্যৎ পরিকল্পনা ও দেশ নিয়ে অনুভূতির কথা জানান।

সাকিব জানান, বর্তমানে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত থাকায় তিনি ক্রিকেটে পুরোপুরি মনোনিবেশ করছেন। তবে দলের কার্যক্রম পুনরায় শুরু হলে রাজনীতিতে ফেরার সুযোগ থাকবে বলে তিনি মনে করেন। সাকিবের ভাষায়, “রাজনীতি জীবনভর করা যায়, কিন্তু ক্রিকেটের ক্যারিয়ার সীমিত। তবে রাজনীতির মাধ্যমে মানুষের সেবা করার ইচ্ছা আমার এখনো আছে।”

দুই বছর ধরে দেশে ফিরতে না পারা প্রসঙ্গে এই অলরাউন্ডার বলেন, নিজের দেশকে সবাই মিস করে, আমিও করছি। আশা করি আইনি প্রক্রিয়ার মাধ্যমে দ্রুত সব সমস্যার সমাধান হবে এবং আমি দেশে ফিরতে পারব।

জুলাই অভ্যুত্থানের সময় সাকিবের নীরবতা নিয়ে ভক্তদের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছিল। এমনকি তাঁর দেশে ফেরা ঠেকাতেও রাজপথে বিক্ষোভ হয়েছে। সেই উত্তাল সময়ে বিশ্বকাপে অংশ নিতে না পারা প্রসঙ্গে তিনি তৎকালীন সরকারের কিছু সিদ্ধান্তকে দায়ী করেন। ক্রিকেট ক্যারিয়ার নিয়ে সাকিব বলেন, খেলার প্রতি তাঁর আগ্রহ এখনো অটুট এবং যেদিন আগ্রহ ফুরিয়ে যাবে, সেদিনই তিনি মাঠ থেকে বিদায় নেবেন।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com