মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক, ডিজেল আমদানিসহ নানা বিষয়ে আলোচনা

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক, ডিজেল আমদানিসহ নানা বিষয়ে আলোচনা

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা। সোমবার (৬ এপ্রিল) সচিবালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে ডিজেল আমদানিসহ দ্বিপাক্ষিক ও বাণিজ্যিক বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা হয়।

বৈঠকের শুরুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন হাইকমিশনার। প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবির জানান, বৈঠকে জ্বালানি সহযোগিতা জোরদারের বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, “ইতিবাচক মনোভাব থাকলে দুই দেশের মধ্যে একটি নতুন ও সুদৃঢ় সম্পর্ক গড়ে তোলা সম্ভব।”

জবাবে ভারতীয় হাইকমিশনার বাংলাদেশের বর্তমান নেতৃত্বের সাথে সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার আগ্রহ প্রকাশ করেন। বৈঠক শেষে শেখ হাসিনার রাজনৈতিক প্রাসঙ্গিকতা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হুমায়ূন কবির জানান, তিনি এখন আর রাজনৈতিকভাবে প্রাসঙ্গিক নন এবং এ নিয়ে বিস্তারিত কোনো আলোচনা হয়নি। এছাড়া, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান মরিশাস যাওয়ার পথে ভারত সফর করবেন বলেও জানানো হয়।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com