সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন

শিরোনাম :
পেশা নিয়ে অপপ্রচার, আওয়ামী কর্মীদের উদ্দেশ্যে তাসনিম জারার বার্তা মারা গেছেন মেসির বাবা! এসএসসি পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল: এক নজরে ফল জানার সহজ নিয়ম রিজভী আহমেদের বিয়ের দাবি ‘ভিত্তিহীন ও স্বপ্নের বাসর’: কড়া জবাব চিত্রনায়িকা শাবনূরের ঢাকার বাইরে উন্নত চিকিৎসায় চীনের সহায়তায় ২০ হাসপাতাল হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে মানতে হবে ইরানের শর্ত মহেশখালী-হাটহাজারীর পথে প্রধানমন্ত্রী হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমদকে গুম করা হয়েছিল: তদন্ত সংস্থা আত্মত্যাগের যথাযথ মূল্যায়নের অঙ্গীকার: ১০ স্বজনকে প্রধানমন্ত্রীর চাকরির নিয়োগপত্র প্রদান ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান
তনু হত্যার ১০ বছর পর ৩ জনের ডিএনএ পরীক্ষার নির্দেশ

তনু হত্যার ১০ বছর পর ৩ জনের ডিএনএ পরীক্ষার নির্দেশ

তনু হত্যার ১০ বছর পর ৩ জনের ডিএনএ পরীক্ষার নির্দেশ

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

দীর্ঘ ১০ বছর পর কুমিল্লার আলোচিত সোহাগী জাহান তনু হত্যা মামলায় তিন সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (৬ এপ্রিল) কুমিল্লার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. মুমিনুল হক এই আদেশ দেন। মামলার বর্তমান তদন্ত সংস্থা পিবিআই-এর পরিদর্শক মো. তরিকুল ইসলাম আদালতে তদন্ত প্রতিবেদন জমা দিলে বিচারক এই নির্দেশনা প্রদান করেন।

তদন্ত কর্মকর্তা জানান, তনুর ব্যবহৃত কাপড় থেকে আগেই তিনটি ডিএনএ প্রোফাইল সংগ্রহ করা হয়েছিল, যা এতদিন কারো সাথে মেলানো হয়নি। আদালত এখন সেনাবাহিনী থেকে অবসরে যাওয়া সন্দেহভাজন সেই তিন ব্যক্তির ডিএনএ পরীক্ষা করে দেখার নির্দেশ দিয়েছেন।

উল্লেখ্য, ২০১৬ সালের ২০ মার্চ কুমিল্লা সেনানিবাসের ভেতর টিউশনি করতে গিয়ে নিখোঁজ হন তনু। পরে বনের ভেতর তাঁর মরদেহ উদ্ধার করা হয়। দীর্ঘ এক দশকে থানা পুলিশ, ডিবি ও সিআইডি তদন্ত করলেও কোনো কূলকিনারা করতে পারেনি। বর্তমানে ষষ্ঠ তদন্ত কর্মকর্তা হিসেবে মামলাটি পরিচালনা করছে পিবিআই।

এদিকে বিচারের দীর্ঘসূত্রতায় ক্ষোভ প্রকাশ করেছেন তনুর বাবা ইয়ার হোসেন। তিনি বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছিলেন ক্ষমতায় গেলে তনু হত্যার বিচার করবেন। আমি এখন তাঁর সাথে দেখা করে বিচার চাইব।” এক মাসের মধ্যে বিচার না পেলে আত্মহত্যারও হুঁশিয়ারি দেন শোকার্ত এই পিতা।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com