শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন

শিরোনাম :
শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান অনলাইনে চলছে মাদক ব্যবসা, অর্থ পাচার রুখতে আসছে কঠোর ও আধুনিক আইন চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম, জেনে নিন আজকের রেট! ৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা! ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা নেইমারের প্রত্যাবর্তন ও ভিনিসিয়ুসের রেকর্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু নেইমারের প্রত্যাবর্তনে ব্রাজিলে স্বস্তি, সামনে ঐতিহাসিক রেকর্ড ১৬ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
দেশের মাথাপিছু আয়ের পরিমাণ কত, জানালেন অর্থমন্ত্রী

দেশের মাথাপিছু আয়ের পরিমাণ কত, জানালেন অর্থমন্ত্রী

দেশের মাথাপিছু আয়ের পরিমাণ কত, জানালেন অর্থমন্ত্রী

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

ঢাকা: দেশের মাথাপিছু আয় ২ হাজার ৭৬৯ মার্কিন ডলারে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৩ লাখ ৩৯ হাজার ৫ টাকা। সোমবার (৬ এপ্রিল) জাতীয় সংসদে এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

অর্থমন্ত্রী বলেন, ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য অর্জনে কাজ করছে সরকার। এ লক্ষ্য পূরণে বিনিয়োগ, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক গণতন্ত্রায়নের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। তিনি জানান, শুধু একটি খাতে নয়, বরং রপ্তানি, প্রবাস আয়, দক্ষতা উন্নয়ন এবং সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় সমন্বিত কর্মপরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।

মাথাপিছু আয় বৃদ্ধির কৌশল হিসেবে অর্থমন্ত্রী প্রধান ৮টি পদক্ষেপের কথা উল্লেখ করেন। এর মধ্যে রয়েছে উৎপাদন ও তথ্যপ্রযুক্তি খাতে কর্মসংস্থান সৃষ্টি, ক্ষুদ্র ও মাঝারি শিল্পে (SME) অর্থায়ন সহজ করা, দক্ষ জনশক্তি তৈরি এবং গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করা। তিনি আরও জানান, সরকারের এসব উদ্যোগের কিছু অংশ চলতি অর্থবছরেই বাস্তবায়িত হচ্ছে এবং বাকিগুলো দীর্ঘমেয়াদে কার্যকর করা হবে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com