শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০২:৪২ অপরাহ্ন

শিরোনাম :
শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান অনলাইনে চলছে মাদক ব্যবসা, অর্থ পাচার রুখতে আসছে কঠোর ও আধুনিক আইন চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম, জেনে নিন আজকের রেট! ৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা! ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা নেইমারের প্রত্যাবর্তন ও ভিনিসিয়ুসের রেকর্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু নেইমারের প্রত্যাবর্তনে ব্রাজিলে স্বস্তি, সামনে ঐতিহাসিক রেকর্ড ১৬ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৭ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৭ শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

ঢাকা: দেশে হামের প্রাদুর্ভাব ভয়াবহ রূপ নিচ্ছে। গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে ২ জন এবং উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ২৮২ জন, যার মধ্যে ১৮০ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। সোমবার (৬ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে ৬ এপ্রিল পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ৫৩৪ জনে। এর মধ্যে নিশ্চিতভাবে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৯৯ জন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫ হাজার ৯৪০ জন এবং একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬ হাজার ১৬ জন। গত ২০ দিনে দেশে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মোট ২০ জনের মৃত্যু হয়েছে।

তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৫ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় শিশুদের দ্রুত টিকাদান এবং স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com