বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন

ট্রাম্পকে অপসারণের ডাক: মার্কিন সংবিধানে ২৫তম সংশোধনী প্রয়োগের দাবি!

ট্রাম্পকে অপসারণের ডাক: মার্কিন সংবিধানে ২৫তম সংশোধনী প্রয়োগের দাবি!

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পদ থেকে অপসারণের দাবিতে উত্তাল হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গন। সংবিধানের ২৫তম সংশোধনী প্রয়োগ করে তাকে ‘মানসিকভাবে অনুপযুক্ত’ ঘোষণার মাধ্যমে সরিয়ে দেওয়ার জোরালো দাবি জানিয়েছেন একাধিক মার্কিন আইনপ্রণেতা। ইরানের সাথে যুদ্ধ পরিস্থিতি উসকে দেওয়া এবং বেসামরিক অবকাঠামোতে হামলার হুমকির মুখে এই দাবি উঠেছে।

সম্প্রতি ট্রাম্পের আক্রমণাত্মক সিদ্ধান্ত ও বাগাড়ম্বরপূর্ণ বক্তব্যের প্রতিক্রিয়ায় ডেমোক্র্যাট ও রিপাবলিকান—উভয় শিবিরের নেতারাই ক্ষোভ প্রকাশ করেছেন। অ্যারিজোনার কংগ্রেস সদস্য ইয়াসমিন আনসারি এক্স-এ (সাবেক টুইটার) লিখেছেন, ট্রাম্প একটি অবৈধ যুদ্ধ উসকে দিচ্ছেন এবং তার হুমকি সব সীমা ছাড়িয়ে গেছে। মিনেসোটার কংগ্রেস সদস্য ইলহান ওমর সরাসরি তাকে ‘উন্মাদ’ আখ্যা দিয়ে পদত্যাগের দাবি জানিয়েছেন।

নিউ মেক্সিকোর মেলানি স্ট্যানসবারি এবং ইলিনয়ের সাবেক রিপাবলিকান সদস্য জো ওয়ালশও ট্রাম্পের মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন তুলে দ্রুত ২৫তম সংশোধনী কার্যকরের আহ্বান জানান। সিনেটর ক্রিস মারফি ট্রাম্পের আচরণকে ‘অপ্রকৃতিস্থ’ বলে উল্লেখ করেছেন।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের সংবিধানের ২৫তম সংশোধনী অনুযায়ী, ভাইস প্রেসিডেন্ট এবং মন্ত্রিসভার সংখ্যাগরিষ্ঠ সদস্য যদি মনে করেন প্রেসিডেন্ট তার দায়িত্ব পালনে অক্ষম, তবে তাকে পদ থেকে অপসারণ করা সম্ভব। এখন দেখার বিষয়, আইনপ্রণেতাদের এই ব্যাপক চাপ ট্রাম্প প্রশাসনের ভেতরে কোনো নাটকীয় পরিবর্তন আনে কি না।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com