শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন

শিরোনাম :
শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান অনলাইনে চলছে মাদক ব্যবসা, অর্থ পাচার রুখতে আসছে কঠোর ও আধুনিক আইন চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম, জেনে নিন আজকের রেট! ৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা! ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা নেইমারের প্রত্যাবর্তন ও ভিনিসিয়ুসের রেকর্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু নেইমারের প্রত্যাবর্তনে ব্রাজিলে স্বস্তি, সামনে ঐতিহাসিক রেকর্ড ১৬ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
বিসিবিতে বড় পরিবর্তন: আহ্বায়ক কমিটির প্রধান হলেন তামিম ইকবাল।

বিসিবিতে বড় পরিবর্তন: আহ্বায়ক কমিটির প্রধান হলেন তামিম ইকবাল।

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান বোর্ড ভেঙে দিয়ে ১১ সদস্যের নতুন একটি আহ্বায়ক কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। এই কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। মঙ্গলবার বিকেলে এক সংবাদ সম্মেলনে এনএসসির ক্রীড়া পরিচালক আমিনুল এহসান এই বড় সিদ্ধান্তের কথা জানান।

কমিটির অন্য সদস্যরা হলেন— রাশনা ইমাম, মির্জা ইয়াসির আব্বাস, সৈয়দ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, মিনহাজুল নান্নু, আতাহার আলী খান, তানজীম চৌধুরী, সালমান ইস্পাহানি, রফিকুল ইসলাম ও ফাহিম সিনহা। এনএসসি জানিয়েছে, এই আহ্বায়ক কমিটি আগামী তিন মাসের মধ্যে বিসিবির নির্বাচনের আয়োজন করবে। নির্বাচনের মাধ্যমে নতুন নেতৃত্ব আসার আগ পর্যন্ত এই কমিটিই দেশের ক্রিকেটের নীতিনির্ধারণী কার্যক্রম পরিচালনা করবে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com