শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন

শিরোনাম :
শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান অনলাইনে চলছে মাদক ব্যবসা, অর্থ পাচার রুখতে আসছে কঠোর ও আধুনিক আইন চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম, জেনে নিন আজকের রেট! ৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা! ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা নেইমারের প্রত্যাবর্তন ও ভিনিসিয়ুসের রেকর্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু নেইমারের প্রত্যাবর্তনে ব্রাজিলে স্বস্তি, সামনে ঐতিহাসিক রেকর্ড ১৬ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
হামের উপসর্গ নিয়ে দেশে আরও ১১ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে দেশে আরও ১১ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে দেশে আরও ১১ শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ১১ শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, এই সময়ের মধ্যে নতুন করে আরও ১ হাজার ২৩৬ জন শিশু হামে আক্রান্ত হয়েছে বলে সন্দেহ করা করা হচ্ছে। মঙ্গলবার (৭ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই আশঙ্কাজনক পরিস্থিতির কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১১ জনের মধ্যে একজনের মৃত্যু নিশ্চিতভাবে হামে হয়েছে এবং বাকিরা হামের উপসর্গ নিয়ে মারা গেছে। গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত দেশে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মোট ২২ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া হামের উপসর্গ নিয়ে আরও ১২৮ শিশুর প্রাণহানি ঘটেছে। একই সময়ে মোট ১ হাজার ৩৯৮ জন শিশু হামে আক্রান্ত হয়েছে এবং ৬ হাজার ৮৮৩ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com