শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন

শিরোনাম :
শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান অনলাইনে চলছে মাদক ব্যবসা, অর্থ পাচার রুখতে আসছে কঠোর ও আধুনিক আইন চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম, জেনে নিন আজকের রেট! ৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা! ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা নেইমারের প্রত্যাবর্তন ও ভিনিসিয়ুসের রেকর্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু নেইমারের প্রত্যাবর্তনে ব্রাজিলে স্বস্তি, সামনে ঐতিহাসিক রেকর্ড ১৬ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
ইরানের সঙ্গে দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের

ইরানের সঙ্গে দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের

ইরানের সঙ্গে দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

ইরানের বিরুদ্ধে পরিকল্পিত সামরিক অভিযান ও বোমাবর্ষণ দুই সপ্তাহের জন্য স্থগিত করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (৮ এপ্রিল) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ এক পোস্টে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।

ট্রাম্প স্পষ্ট করেছেন, এই যুদ্ধবিরতি সম্পূর্ণ শর্তসাপেক্ষ। তার দাবি, ইরানকে অবিলম্বে এবং নিরাপদভাবে চলাচলের জন্য হরমুজ প্রণালি খুলে দিতে হবে। শর্ত পূরণ হলে আগামী দুই সপ্তাহ কোনো হামলা চালানো হবে না। ট্রাম্পের মতে, যুক্তরাষ্ট্র ইতোমধ্যে তাদের সামরিক লক্ষ্যমাত্রা অর্জন করেছে এবং ইরানের পক্ষ থেকে পাওয়া একটি ‘১০ দফা প্রস্তাব’ এখন আলোচনার মূল ভিত্তি হিসেবে কাজ করছে।

উল্লেখ্য, হামলার নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার মাত্র এক ঘণ্টা আগে এই ঘোষণা আসলো। এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ মধ্যপ্রাচ্যে শান্তি রক্ষায় কূটনৈতিক তৎপরতা চালানোর জন্য সময় বৃদ্ধির আহ্বান জানিয়েছিলেন। বিশ্লেষকরা মনে করছেন, এই দুই সপ্তাহের বিরতি মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদি শান্তিচুক্তি ও উত্তেজনা প্রশমনে একটি বড় সুযোগ তৈরি করতে পারে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com