বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১০:১৬ অপরাহ্ন

দায়মুক্তি পেল জুলাই যোদ্ধারা

দায়মুক্তি পেল জুলাই যোদ্ধারা

দায়মুক্তি পেল জুলাই যোদ্ধারা

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র-জনতার আইনি সুরক্ষা নিশ্চিত করতে জাতীয় সংসদে ঐতিহাসিক ‘দায়মুক্তি বিল’ পাস হয়েছে। বুধবার (৮ এপ্রিল) স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমদ ‘জুলাই গণ-অভ্যুত্থান (সুরক্ষা ও দায় নির্ধারণ) অধ্যাদেশ ২০২৬’ বিলটি উত্থাপন করলে তা সর্বসম্মতভাবে পাস হয়।

এই আইন পাসের ফলে চব্বিশের জুলাই-আগস্ট অভ্যুত্থানে সক্রিয়ভাবে যুক্ত থাকা যোদ্ধাদের বিরুদ্ধে দায়ের করা সকল দেওয়ানি ও ফৌজদারি মামলা এবং আইনি কার্যধারা বাতিল ঘোষণা করা হয়েছে। এর মাধ্যমে জুলাই যোদ্ধারা সকল ধরনের আইনি হয়রানি ও বিচার বিভাগীয় জটিলতা থেকে স্থায়ী মুক্তি পেলেন। আইন অনুযায়ী, অভ্যুত্থান কেন্দ্রিক আগের সব অভিযোগ ও মামলা সরকারি আদেশের মাধ্যমে দ্রুত নিষ্পত্তি করা হবে। এছাড়া, ভবিষ্যতে এই অভ্যুত্থানের সঙ্গে জড়িত কারও বিরুদ্ধে নতুন কোনো মামলা করা চিরস্থায়ীভাবে নিষিদ্ধ করা হয়েছে।

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “জুলাইয়ের বীরদের নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করা সরকারের নৈতিক দায়িত্ব। যারা জীবন বাজি রেখে স্বৈরাচার হটিয়েছেন, তাদের আইনি মারপ্যাঁচে হেনস্তা রোধ করতেই এই রক্ষাকবচ।”

একই দিনে ‘সন্ত্রাসবিরোধী আইনের সংশোধনী অধ্যাদেশ বিল ২০২৬’ পাস হয়েছে। এর ফলে ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হওয়ার বিষয়টি স্থায়ী আইনি ভিত্তি পেল। সংশোধিত আইন অনুযায়ী, কোনো ব্যক্তির পাশাপাশি এখন থেকে সরাসরি কোনো রাজনৈতিক দল বা সংগঠনকেও সন্ত্রাসে জড়িত থাকার দায়ে নিষিদ্ধ করার পূর্ণ ক্ষমতা পাবে সরকার।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com