শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০২:৫০ অপরাহ্ন

শিরোনাম :
শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান অনলাইনে চলছে মাদক ব্যবসা, অর্থ পাচার রুখতে আসছে কঠোর ও আধুনিক আইন চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম, জেনে নিন আজকের রেট! ৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা! ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা নেইমারের প্রত্যাবর্তন ও ভিনিসিয়ুসের রেকর্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু নেইমারের প্রত্যাবর্তনে ব্রাজিলে স্বস্তি, সামনে ঐতিহাসিক রেকর্ড ১৬ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
সারাদেশে হামের টিকাদানের তারিখ ঘোষণা

সারাদেশে হামের টিকাদানের তারিখ ঘোষণা

সারাদেশে হামের টিকাদানের তারিখ ঘোষণা

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

হামের বিস্তার নিয়ন্ত্রণে আগামী ২০ এপ্রিল থেকে দেশজুড়ে একযোগে শুরু হচ্ছে বিশেষ টিকাদান কার্যক্রম। সংক্রমণ মোকাবিলায় সরকার পূর্বনির্ধারিত সময়ের ১৪ দিন আগেই এই কর্মসূচি শুরুর ঘোষণা দিয়েছে।

বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এই তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে হামের টিকার পর্যাপ্ত মজুদ ও সরবরাহ পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। ইতোমধ্যেই আন্তর্জাতিক সংস্থা ‘গ্যাভি’ (Gavi) থেকে ২ কোটি ১৯ লাখ ডোজ টিকা সংগ্রহ করা হয়েছে। তিনি আরও জানান, বিগত সরকারগুলোর অব্যবস্থাপনা ও টিকাদানে যথাযথ গুরুত্ব না দেওয়ায় দেশে হামের প্রকোপ বৃদ্ধি পেয়েছিল। তবে বর্তমান সরকার সংক্রমণ নিয়ন্ত্রণে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।

মন্ত্রী জানান, ইউনিসেফের মাধ্যমে ৪১৯ কোটি টাকার ভ্যাকসিন কেনার প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে, যার মধ্যে ২০০ কোটি টাকার টিকা ইতোমধ্যে কেনা শেষ হয়েছে। টিকাদান কার্যক্রম সফল করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলেও তিনি আশ্বস্ত করেন।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com