বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১০:০৭ অপরাহ্ন

সাবেক ক্রীড়া উপদেষ্টা গায়ের জোরে বিসিবি দখল করেছিল: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

সাবেক ক্রীড়া উপদেষ্টা গায়ের জোরে বিসিবি দখল করেছিল: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

‘বিসিবি কোনো পরিবহনের স্ট্যান্ড নয় যে এখানে বাপের দোয়া বা মায়ের দোয়া মার্কা পকেট কমিটি চলবে’—জাতীয় সংসদে বুধবার (৮ এপ্রিল) দেওয়া বক্তব্যে এমন কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি জানান, বিগত অন্তর্বর্তী সরকারের সময় গায়ের জোরে গঠিত সব অবৈধ জেলা কমিটি বিলুপ্ত করা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তৎকালীন ক্রীড়া উপদেষ্টা ক্ষমতার অপব্যবহার করে এবং হাইকোর্টের আদেশ তোয়াক্কা না করে ক্রিকেট বোর্ড দখল করেছিলেন। তদন্ত কমিটির পাওয়া জঘন্য সব অনিয়মের ভিত্তিতে সেই পকেট কমিটি ভেঙে দেওয়া হয়েছে। এখন তামিম ইকবালের মতো বিশ্ববরেণ্য ক্রিকেটারদের হাতেই দেশের ক্রিকেট নিরাপদ।

জুলাই গণঅভ্যুত্থান প্রসঙ্গে তিনি বলেন, গণহত্যা চালানো আওয়ামী লীগ ও তাদের বাহিনী জুলাই যুদ্ধে হানাদারদের মতো আচরণ করেছে। রাজপথেই তাদের ফয়সালা হয়ে গেছে। এখন বীর বিপ্লবীদের আইনি সুরক্ষা দেওয়া সরকারের ইমানি দায়িত্ব।

এছাড়া মানবাধিকার কমিশনকে শক্তিশালী করার ঘোষণা দিয়ে মন্ত্রী জানান, গুমের বিচার সরাসরি আইসিটি অ্যাক্টে (ICT Act) করা হবে, যার সর্বোচ্চ শাস্তি হবে মৃত্যুদণ্ড। একইসঙ্গে বাংলাদেশ ব্যাংক ও বিশ্ববিদ্যালয়গুলোতে যারা দখলদারিত্ব ও নৈরাজ্য চালিয়েছে, তাদের আর কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি সাফ জানিয়ে দেন।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com