শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন

শিরোনাম :
শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান অনলাইনে চলছে মাদক ব্যবসা, অর্থ পাচার রুখতে আসছে কঠোর ও আধুনিক আইন চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম, জেনে নিন আজকের রেট! ৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা! ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা নেইমারের প্রত্যাবর্তন ও ভিনিসিয়ুসের রেকর্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু নেইমারের প্রত্যাবর্তনে ব্রাজিলে স্বস্তি, সামনে ঐতিহাসিক রেকর্ড ১৬ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
যুদ্ধবিরতির পরই সোনার দামে তিন সপ্তাহের মধ্যে সবচেয়ে বড় লাফ

যুদ্ধবিরতির পরই সোনার দামে তিন সপ্তাহের মধ্যে সবচেয়ে বড় লাফ

যুদ্ধবিরতির পরই সোনার দামে তিন সপ্তাহের মধ্যে সবচেয়ে বড় লাফ

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার খবরে বিশ্ববাজারে সোনা ও মূল্যবান ধাতুর দামে বড় ধরনের উল্লম্ফন দেখা দিয়েছে। বুধবার (৮ এপ্রিল) আন্তর্জাতিক বাজারে সোনার দাম গত তিন সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। ভারতের ‘দ্য ইকোনমিক টাইমস’ এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, স্পট সোনার দাম ২.৩ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪,৮১২.৪৯ ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচার ৩.৪ শতাংশ বেড়ে ৪,৮৪১.৬০ ডলারে পৌঁছেছে। শুধু সোনা নয়, রুপার দাম ৪.৯ শতাংশ এবং প্লাটিনাম ও প্যালাডিয়ামের দামও উল্লেখযোগ্য হারে বেড়েছে।

ধাতু ব্যবসায়ী তাই ওং এই পরিস্থিতিকে ‘তাৎক্ষণিক স্বস্তি’ হিসেবে অভিহিত করে জানিয়েছেন, সোনার দাম ৫,০০০ ডলারের মাইলফলক ছোঁয়ার দিকে এগোচ্ছে। মূলত জ্বালানি নির্ভর মুদ্রাস্ফীতির আশঙ্কা এবং অনিশ্চিত সময়ে নিরাপদ বিনিয়োগ হিসেবে সোনার চাহিদা বাড়ায় বাজারে এই ইতিবাচক প্রভাব পড়েছে।

উল্লেখ্য, বুধবার সকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ওয়াশিংটন আপাতত দুই সপ্তাহের জন্য সামরিক হামলা বন্ধ রাখতে সম্মত হয়েছে। পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্র আগামী ১০ এপ্রিল ইসলামাবাদে আলোচনায় বসতে যাচ্ছে। যদিও তেহরান স্পষ্ট করেছে, এই আলোচনা মানেই চূড়ান্ত যুদ্ধবিরতি নয়।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com