বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
ঢাকা: রাজধানী ও এর আশপাশের এলাকায় আজ দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
পূর্বাভাস অনুযায়ী, আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং সেই সঙ্গে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে বাতাসের গতিবেগ ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার হতে পারে। এর ফলে দিনের তাপমাত্রা ১-২° সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।
আজ ভোরে ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২০.০৮ ডিগ্রি সেলসিয়াস এবং সকাল ৬টায় আর্দ্রতা ছিল ৯১ শতাংশ। গত মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছালেও আজকের বৃষ্টির পূর্বাভাসে জনজীবনে কিছুটা স্বস্তি ফিরতে পারে।