শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন

শিরোনাম :
শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান অনলাইনে চলছে মাদক ব্যবসা, অর্থ পাচার রুখতে আসছে কঠোর ও আধুনিক আইন চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম, জেনে নিন আজকের রেট! ৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা! ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা নেইমারের প্রত্যাবর্তন ও ভিনিসিয়ুসের রেকর্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু নেইমারের প্রত্যাবর্তনে ব্রাজিলে স্বস্তি, সামনে ঐতিহাসিক রেকর্ড ১৬ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
যুদ্ধবিরতির মাঝেই ইরানে আরও শক্তিশালী হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

যুদ্ধবিরতির মাঝেই ইরানে আরও শক্তিশালী হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

ওয়াশিংটন: যুদ্ধবিরতির মাত্র একদিন পরই ইরানের বিরুদ্ধে নতুন করে হামলার কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে তিনি জানান, একটি ‘বাস্তব চুক্তি’ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত মার্কিন সামরিক বাহিনী ইরানের আশেপাশে মোতায়েন থাকবে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) ট্রাম্প বলেন, মার্কিন জাহাজ, বিমান ও সামরিক কর্মীরা সর্বোচ্চ গোলাবারুদ ও মরণঘাতী অস্ত্রশস্ত্র নিয়ে ইরানের ভেতরে ও আশেপাশে অবস্থান করবে। একটি প্রকৃত চুক্তি পুরোপুরি বাস্তবায়িত না হওয়া পর্যন্ত তারা সেখান থেকে সরবে না। চুক্তি সম্পন্ন না হলে ‘গুলি শুরু হবে’ এবং তা হবে আগের চেয়ে আরও ভয়াবহ ও শক্তিশালী—এমন হুঙ্কারও দেন তিনি।

ট্রাম্প দাবি করেন, ইরান ইতোমধ্যেই পারমাণবিক অস্ত্র ত্যাগ করতে এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিষয়ে একমত হয়েছে। বর্তমানে মার্কিন সামরিক বাহিনী পরবর্তী অভিযানের অপেক্ষায় প্রস্তুতি নিচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com