শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন

লেবাননে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কবার্তা

লেবাননে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কবার্তা

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

যুদ্ধবিরতি কার্যকরের মাত্র ২৪ ঘণ্টার মাথায় লেবাননে ভয়ংকর হত্যাযজ্ঞ চালিয়েছে ইসরায়েলি বিমান বাহিনী। গত বুধবার মাত্র ১০ মিনিটের ব্যবধানে ৫০টি যুদ্ধবিমান নিয়ে বৈরুতসহ বিভিন্ন অঞ্চলে ১০০ বারেরও বেশি বোমাবর্ষণ করা হয়। এই নারকীয় হামলায় ৩০০ জনেরও বেশি মানুষ নিহত এবং দেড় সহস্রাধিক আহত হয়েছেন।

উদ্ভূত পরিস্থিতিতে লেবানন প্রবাসী বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কবার্তা জারি করেছে বৈরুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। সম্ভাব্য হামলা এড়াতে বৈরুতের বিপজ্জনক ১৪টি এলাকা থেকে প্রবাসীদের দ্রুত সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ঝুঁকিপূর্ণ এলাকাগুলো হলো: সাবরা শাতিলা, শাতিলা, বুর্জ আল বারাজনে, আল-রিহাব, ইজনাহ, বীর হাসান, হাইছুলুম, এয়ারপোর্ট রোড, আল-উযায়ী, আল-শিয়েহ, তারিক আল-জাদিদের উপকণ্ঠ, আল-তাইউনেহ, ফুর্ন আল-শুব্বাকের উপকণ্ঠ ও বাদারো।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com