শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন

ইরান খুব নিম্নমানের কাজ করছে: ট্রাম্প

ইরান খুব নিম্নমানের কাজ করছে: ট্রাম্প

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী জাহাজ চলাচলে বাধা দেওয়ার অভিযোগে ইরানের ওপর তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল বৃহস্পতিবার রাতে নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে তিনি তেহরানের এই ভূমিকাকে ‘অসম্মানজনক’ বলে অভিহিত করেন।

ট্রাম্প তাঁর পোস্টে উল্লেখ করেন, প্রণালিটি দিয়ে তেল চলাচলের অনুমতি দেওয়ার ক্ষেত্রে ইরান অত্যন্ত নিম্নমানের কাজ করছে, যা দুই দেশের মধ্যে হওয়া চুক্তির পরিপন্থী। উল্লেখ্য, দুই সপ্তাহের সাময়িক যুদ্ধবিরতি চুক্তির অন্যতম প্রধান শর্ত ছিল হরমুজ প্রণালি আন্তর্জাতিক বাণিজ্যের জন্য উন্মুক্ত ও নিরাপদ রাখা।

তবে সাম্প্রতিক প্রতিবেদনে দেখা গেছে, ইরান ওই জলপথের ওপর কঠোর নিয়ন্ত্রণ বজায় রেখেছে এবং শুল্ক আরোপের চেষ্টা চালাচ্ছে। বাজার বিশ্লেষকদের মতে, যুদ্ধের আগে প্রতিদিন এই পথ দিয়ে শতাধিক কার্গো জাহাজ যাতায়াত করলেও যুদ্ধবিরতির পর এখন পর্যন্ত মাত্র ২টি ট্যাঙ্কার পার হতে পেরেছে। মেরিটাইম ট্রাফিক ডাটা অনুযায়ী, এখনও প্রায় ৪০০ শতাধিক ট্যাঙ্কার ওই অঞ্চলে আটকা পড়ে আছে, যা বিশ্ব জ্বালানি বাজারে উদ্বেগের সৃষ্টি করছে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com