শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০১:১৭ অপরাহ্ন

শিরোনাম :
শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান অনলাইনে চলছে মাদক ব্যবসা, অর্থ পাচার রুখতে আসছে কঠোর ও আধুনিক আইন চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম, জেনে নিন আজকের রেট! ৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা! ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা নেইমারের প্রত্যাবর্তন ও ভিনিসিয়ুসের রেকর্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু নেইমারের প্রত্যাবর্তনে ব্রাজিলে স্বস্তি, সামনে ঐতিহাসিক রেকর্ড ১৬ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
বাড়ছে তাপমাত্রা, ভ্যাপসা গরমে পুড়বে রাজধানীসহ সারা দেশ!

বাড়ছে তাপমাত্রা, ভ্যাপসা গরমে পুড়বে রাজধানীসহ সারা দেশ!

বাড়ছে তাপমাত্রা, ভ্যাপসা গরমে পুড়বে রাজধানীসহ সারা দেশ!

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

রাজধানী ঢাকাসহ সারাদেশে আজ গরমের তীব্রতা আরও বাড়তে পারে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সারা দেশে দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া মূলত শুষ্ক থাকবে, যার ফলে ভ্যাপসা গরমের অনুভূতি আরও প্রকট হতে পারে।

শনিবার (১১ এপ্রিল) সকালে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে জানানো হয়, দুপুর পর্যন্ত ঢাকা ও আশপাশের এলাকায় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবে দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। আজ ভোরে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২২.৬ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৯২ শতাংশ। গতকাল ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৬ ডিগ্রি সেলসিয়াস।

অন্যদিকে, সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর ও সিলেট বিভাগের কিছু জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। তবে দেশের বাকি অংশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ১৯ মিনিটে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com