শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন

যুদ্ধবিরতি আলোচনায় ওয়াশিংটনে বসছে লেবানন-ইসরায়েল

যুদ্ধবিরতি আলোচনায় ওয়াশিংটনে বসছে লেবানন-ইসরায়েল

যুদ্ধবিরতি আলোচনায় ওয়াশিংটনে বসছে লেবানন-ইসরায়েল

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

ওয়াশিংটন: দীর্ঘদিনের সংঘাত নিরসনে আগামী মঙ্গলবার (১৪ এপ্রিল) যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে এক গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে যাচ্ছে লেবানন ও ইসরায়েল। লেবাননের প্রেসিডেন্ট জোসেফ অউনের বিশেষ আহ্বানে এই দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নিতে সম্মত হয়েছে তেলআবিব। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টে অনুষ্ঠিতব্য এই বৈঠকে মূলত যুদ্ধবিরতির শর্তাবলি নিয়ে আলোচনা হবে।

তবে আলোচনার টেবিলে বসার আগেই কঠোর অবস্থান পরিষ্কার করেছে ইসরায়েল। যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত জানিয়েছেন, তারা লেবানন সরকারের সঙ্গে সংলাপে রাজি হলেও সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে কোনো আলোচনা করবে না। ইসরায়েলের দাবি, শান্তিচুক্তির পথে হিজবুল্লাহই প্রধান বাধা।

এদিকে কূটনৈতিক তৎপরতা চললেও মাঠপর্যায়ে পরিস্থিতির উন্নতি হয়নি। বুধবার লেবাননে ইসরায়েলি বাহিনীর ব্যাপক বোমাবর্ষণে নিহতের সংখ্যা বেড়ে ৩৫৭ জনে দাঁড়িয়েছে, আহত হয়েছেন এক হাজার দুইশ’র বেশি মানুষ। ইসরায়েলি বাহিনীর দাবি, তাদের হামলায় অন্তত ১৮০ জন হিজবুল্লাহ যোদ্ধা নিহত হয়েছে।

অন্যদিকে, ইসরায়েলের সঙ্গে এই বৈঠকের খবর জানাজানি হওয়ার পর লেবাননের রাজধানী বৈরুতে বিক্ষোভ শুরু হয়েছে। বিক্ষোভকারীদের অভিযোগ, বর্তমান প্রশাসন জনগণের প্রতিনিধিত্ব না করে বরং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রভাবে কাজ করছে।

মঙ্গলবার দুই পক্ষ কোনো সমঝোতায় পৌঁছাতে পারলে পরবর্তী ধাপে সরাসরি আলোচনার পথ সুগম হবে বলে আশা করা হচ্ছে। এর আগে গত শুক্রবার (১০ এপ্রিল) ত্রিপক্ষীয় এক প্রাথমিক বৈঠকে এই আলোচনার রূপরেখা চূড়ান্ত করা হয়।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com