সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন

তোরেসের জোড়া গোল, ইয়ামাল নৈপুণ্যে শিরোপার আরও কাছে বার্সা

তোরেসের জোড়া গোল, ইয়ামাল নৈপুণ্যে শিরোপার আরও কাছে বার্সা

তোরেসের জোড়া গোল, ইয়ামাল নৈপুণ্যে শিরোপার আরও কাছে বার্সা

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

লা লিগার শিরোপা পুনরুদ্ধারের পথে আরও এক ধাপ এগিয়ে গেল এফসি বার্সেলোনা। চিরপ্রতিদ্বন্দ্বী এস্পানিওলকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান মজবুত করেছে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। এই জয়ের ফলে দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে ৯ পয়েন্টে এগিয়ে গেল ব্লুগ্রানারা।

ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলে বার্সা। দীর্ঘদিনের গোলখরা কাটিয়ে জোড়া গোল করে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন ফেরান তোরেস। ম্যাচের ৯ ও ২৫ মিনিটে লামিন ইয়ামালের পাস থেকে গোল দুটি করেন তিনি। অল্পের জন্য হ্যাটট্রিক মিস করলেও পুরো ম্যাচে উজ্জ্বল ছিলেন ১৮ বছর বয়সী ইয়ামাল। লা লিগার সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে শততম ম্যাচ খেলার মাইলফলক ছোঁয়ার দিনে নিজেও একটি গোল করেন এই বিস্ময় বালক।

মাঝপথে পল লোজানোর গোলে এস্পানিওল ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও বার্সার আক্রমণভাগের সামনে তা যথেষ্ট ছিল না। ইনজুরি কাটিয়ে ফ্রেঙ্কি ডি ইয়ং মাঠে ফিরেই নজর কেড়েছেন। তার দারুণ এক পাস থেকে দলের চতুর্থ গোলটি নিশ্চিত করেন মার্কাস র‍্যাশফোর্ড।

এই জয়ে টানা ৩০টি ডার্বি ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড ধরে রাখল বার্সেলোনা। ৩১ ম্যাচে তাদের পয়েন্ট এখন ৭৯। লিগে সুবিধাজনক অবস্থানে থাকলেও বার্সার সামনে এখন বড় চ্যালেঞ্জ চ্যাম্পিয়ন্স লিগ। মঙ্গলবার আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে ঘুরে দাঁড়ানোর মিশনে নামবে কাতালানরা।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com