রবিবার, ২১ Jun ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন

শিরোনাম :
বাংলাদেশে এসে কেন কেঁদেছিলেন শাকিরা যুক্তরাষ্ট্র না থাকলে ইসরাইল চূর্ণবিচূর্ণ হয়ে যেত: ডোনাল্ড ট্রাম্প সরকারি চাকরিজীবীদের জন্য একাধিক সুখবর কাতারের উপহার দেওয়া ‘উড়ন্ত প্রাসাদ’ উন্মোচন করলেন ট্রাম্প জেনে নিন আজকের খেলার টিভি গাইড খুলনায় ১১ দলীয় ঐক্যের বিভাগীয় মহাসমাবেশ আজ, প্রধান অতিথি ডা. শফিকুর রহমান টানা দুই দফায় কমলো স্বর্ণের দাম, নতুন মূল্য কার্যকর ব্রাজিলের হাফটাইমে গোল সংখ্যা একটা দলের সারাজীবনের বিশ্বকাপ ট্রফির সমান! মেসিকে টপকে ফিফা পাওয়ার র‍্যাংকিংয়ের শীর্ষে ইরানের রামিন রেজায়িয়ান! ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে: শিক্ষামন্ত্রী
‘একাত্তর’ কীভাবে বিএনপির হয়, প্রশ্ন জামায়াত আমিরের

‘একাত্তর’ কীভাবে বিএনপির হয়, প্রশ্ন জামায়াত আমিরের

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

মুক্তিযুদ্ধের কৃতিত্ব এককভাবে কোনো বিশেষ দলের বা ব্যক্তির নয় বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। রোববার বিকেলে জুলাই শহীদ পরিবার ও যোদ্ধাদের সাথে এক মতবিনিময় সভায় তিনি বলেন, একাত্তরে জন্ম না নিয়েও বিএনপি যেভাবে সবকিছু নিজেদের দাবি করছে, তা জাতির সাথে এক ধরনের ধোঁকা।

শফিকুর রহমান বলেন, জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন—এটি সম্মানের বিষয়, কিন্তু যুদ্ধের একক কৃতিত্ব কাউকে দেওয়া হলে অন্য যোদ্ধাদের অবদান ক্ষুণ্ণ হয়। আওয়ামী লীগের সমালোচনা করে তিনি বলেন, বিগত ‘ফ্যাসিবাদী’ আমলেও মুক্তিযুদ্ধকে কুক্ষিগত করার চেষ্টা করা হয়েছে, যা আমরা আর দেখতে চাই না।

নির্বাচনী ‘ইঞ্জিনিয়ারিং’ প্রসঙ্গে জামায়াত আমির বলেন, বর্তমান সরকারের মন্ত্রীরা নিজেরাই সংসদে আন্দোলনের নেপথ্যের ঘটনা স্বীকার করে নিচ্ছেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা বারবার ‘ইঞ্জিনিয়ারিং’ করে ক্ষমতায় আসতে চায়, তারা এবার ধরা পড়বে। আন্দোলনকারী ছাত্র-জনতা যাকে চাইবে, তারাই দেশের ক্ষমতায় বসবে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com