মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন

মার্কিন অবরোধের ঘোষণায় তেলের বাজারে অস্থিরতা

মার্কিন অবরোধের ঘোষণায় তেলের বাজারে অস্থিরতা

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

ইরানের সব বন্দরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবরোধ ঘোষণার পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুড তেলের দাম ৮ শতাংশের বেশি বেড়ে প্রতি ব্যারেল ১০৩ ডলার ছাড়িয়েছে। আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, গত মঙ্গলবার তেলের দাম ১১১ ডলার স্পর্শ করার পর এটি পুনরায় ১০০ ডলারের সীমা অতিক্রম করল।

ইসলামাবাদে মার্কিন ও ইরানি কর্মকর্তাদের মধ্যে শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ট্রাম্প ঘোষণা করেন যে, মার্কিন নৌবাহিনী হরমুজ প্রণালিতে সব জাহাজের প্রবেশ ও প্রস্থান বন্ধ করে দেবে। তবে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) পরে জানায়, তারা কেবল ইরানগামী ও ইরান থেকে আসা জাহাজগুলোকে বাধা দেবে। এই অবরোধ সোমবার পূর্বাঞ্চলীয় সময় সকাল ১০টা থেকে কার্যকর হবে।

বিশ্বের মোট তেল ও গ্যাস সরবরাহের প্রায় পাঁচ ভাগের এক ভাগ এই হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হয়। মেরিটাইম ইন্টেলিজেন্স ফার্ম ‘উইন্ডওয়ার্ড’-এর তথ্যমতে, উত্তেজনার কারণে এই পথে জাহাজ চলাচল স্বাভাবিকের চেয়ে অনেক কমে গেছে। যুদ্ধের আগে যেখানে প্রতিদিন ১৩০টি জাহাজ চলত, সেখানে গত শনিবার মাত্র ১৭টি জাহাজ চলাচল করেছে। এই অস্থিতিশীল পরিস্থিতির প্রভাবে এশিয়ার প্রধান শেয়ার বাজারগুলোতেও বড় ধরনের ধস নেমেছে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com