রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন

শিরোনাম :
পেশা নিয়ে অপপ্রচার, আওয়ামী কর্মীদের উদ্দেশ্যে তাসনিম জারার বার্তা মারা গেছেন মেসির বাবা! এসএসসি পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল: এক নজরে ফল জানার সহজ নিয়ম রিজভী আহমেদের বিয়ের দাবি ‘ভিত্তিহীন ও স্বপ্নের বাসর’: কড়া জবাব চিত্রনায়িকা শাবনূরের ঢাকার বাইরে উন্নত চিকিৎসায় চীনের সহায়তায় ২০ হাসপাতাল হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে মানতে হবে ইরানের শর্ত মহেশখালী-হাটহাজারীর পথে প্রধানমন্ত্রী হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমদকে গুম করা হয়েছিল: তদন্ত সংস্থা আত্মত্যাগের যথাযথ মূল্যায়নের অঙ্গীকার: ১০ স্বজনকে প্রধানমন্ত্রীর চাকরির নিয়োগপত্র প্রদান ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান
হাসপাতালে চাঁদাবাজি: সাবেক যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

হাসপাতালে চাঁদাবাজি: সাবেক যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

রাজধানীর শ্যামলীর সেন্টার ফর কিডনি ডিসিজেস অ্যান্ড ইউরোলজি (সিকেডি) হাসপাতালে চাঁদা দাবির অভিযোগে সাবেক যুবদল নেতা মঈন উদ্দিনসহ ৭ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। সোমবার (১৩ এপ্রিল) ভোরে তাদের গ্রেপ্তার করা হয়।

মামলার এজাহার অনুযায়ী, মঈন ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। টাকা দিতে অস্বীকার করায় তারা ভুক্তভোগী আবু হানিফের বাসায় ঢুকে হুমকি দেন এবং পরে ৫০-৬০ জন লোক নিয়ে হাসপাতালের সামনে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করেন। এসময় তারা হাসপাতালের মালিক ডা. কামরুল ইসলামকে উদ্দেশ্য করে মানহানিকর স্লোগান ও অকথ্য ভাষায় গালাগালি করেন।

ঘটনার দিন শেরেবাংলা নগর থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং পরবর্তীতে ওটি ইনচার্জ আবু হানিফ বাদী হয়ে মামলা দায়ের করেন। এরই প্রেক্ষিতে র‍্যাব অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com