শুক্রবার, ২৬ Jun ২০২৬, ১২:২৯ অপরাহ্ন

শিরোনাম :
শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান অনলাইনে চলছে মাদক ব্যবসা, অর্থ পাচার রুখতে আসছে কঠোর ও আধুনিক আইন চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম, জেনে নিন আজকের রেট! ৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা! ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা নেইমারের প্রত্যাবর্তন ও ভিনিসিয়ুসের রেকর্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু নেইমারের প্রত্যাবর্তনে ব্রাজিলে স্বস্তি, সামনে ঐতিহাসিক রেকর্ড ১৬ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
বিদায় ১৪৩২, আজ চৈত্র সংক্রান্তি

বিদায় ১৪৩২, আজ চৈত্র সংক্রান্তি

নিউজ ডেস্ক, নেত্রকোণা আলো ডটকম:

পুরাতনের ক্লান্তি ও জীর্ণতা বিদায় জানিয়ে নতুনের আহ্বানে আজ সোমবার (১৩ এপ্রিল) পালিত হচ্ছে চৈত্র সংক্রান্তি। বাংলা ১৪৩২ সনের শেষ দিন আজ। একইসাথে এটি বসন্ত ঋতুরও বিদায়ক্ষণ। আবহমান বাংলার ঐতিহ্যকে ধারণ করে আগামীকাল মঙ্গলবার (১৪ এপ্রিল) উদযাপিত হবে নতুন বছর ১৪৩৩ বঙ্গাব্দ।

চৈত্র সংক্রান্তি উপলক্ষে সারাদেশে বইছে উৎসবের আমেজ। সনাতন ধর্মাবলম্বীরা শাস্ত্রীয় বিধান মেনে স্নান, দান ও ব্রত পালন করছেন। লোকজ বিশ্বাসে এই দিনে আমিষ বর্জন করে তিতো খাবার, নিরামিষ ও শাক-সবজি খাওয়ার রেওয়াজ রয়েছে। গ্রামের নারীরা ঘরদোর পরিষ্কার করে তৈরি করছেন নকশি পিঠা, পায়েস ও নাড়ু। ব্যবসায়ীরা মেতেছেন বর্ষবিদায় ও নতুন বছরের ‘হালখাতা’ খোলার প্রস্তুতিতে।

এই বিশেষ দিনটি ঘিরে বাংলাদেশ শিল্পকলা একাডেমিসহ দেশজুড়ে নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। লোকশিল্প প্রদর্শনী, জারিগান ও যাত্রাপালার মাধ্যমে তুলে ধরা হচ্ছে বাংলার সমৃদ্ধ লোকজ ঐতিহ্য। ‘মুছে যাক গ্লানি, ঘুচে যাক জীর্ণ’—এই প্রার্থনায় নতুন সূর্যকে বরণ করতে প্রস্তুত এখন পুরো বাঙালি জাতি।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com